চুচুলী বটতলী হাট উচ্চ বিদ্যালয়টি পঞ্চগড় জেলাধীন আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়ন পরিষদের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৯০ সালে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের উদ্যোগে প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। অনেক শিক্ষানুরাগী ব্যক্তি প্রতিষ্ঠানের নামে জমি-জমা দান করেন এবং বিভিন্ন ভাবে সহযোগিতা করেন।
দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ১৯৯০সালে চুচুলী মৌজায় ১ একর ৯১ শতাংশ জমি দান করেন। প্রতিষ্ঠানটি ১৯৯৩ সালে জুলাই মাসে প্রথম এমপিও ভুক্ত হয় এবং ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক পর্যায়ে মানবিক ও বিজ্ঞান শিক্ষা বিভাগে মঞ্জুরি প্রাপ্ত হয়।